ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
পূর্ব ইউরোপে উত্তেজনা: রাশিয়া-বেলারুশ মহড়ায় উদ্বিগ্ন ন্যাটো
রাশিয়া ও বেলারুশ যৌথভাবে এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে, যা ইতিমধ্যেই ইউরোপজুড়ে বিশেষ করে ন্যাটোর পূর্ব সীমান্তকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি করেছে।
জাপাদ ২০২৫ নামের এই মহড়া শুক্রবার শুরু হয়েছে এবং চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মহড়ার শুরুর সঙ্গে সঙ্গেই পূর্ব ইউরোপে উত্তেজনা বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে পোল্যান্ড অভিযোগ তুলেছে, রাশিয়া তাদের আকাশসীমায় আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছে।
এদিকে রাশিয়ার সেনারা ইউক্রেনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনীয় শহরগুলোর ওপর বিমান হামলার তীব্রতা আরও বেড়েছে। যদিও ক্রেমলিন দাবি করছে, মহড়ার পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল এবং এটি ড্রোন ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, মহড়ার উদ্দেশ্য হলো কমান্ডার ও সেনাদের দক্ষতা বাড়ানো, যৌথ বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা এবং মাঠপর্যায়ে প্রশিক্ষণ উন্নত করা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও জোর দিয়ে বলেছেন, সীমান্ত সংলগ্ন এই মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না।
তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। পোল্যান্ডের সঙ্গে বেলারুশ সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার গভীর রাতে পোল্যান্ড শেষ উন্মুক্ত সীমান্ত পারাপার পয়েন্টগুলো বন্ধ করে দেয়। বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো হচ্ছে।
পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক মন্তব্য করেছেন আমরা এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় উন্মুক্ত সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।
অন্যদিকে, পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়েরভিনস্কি জানান, সীমান্ত বন্ধের সিদ্ধান্ত সরাসরি বেলারুশে শুরু হওয়া আক্রমণাত্মক মহড়ার প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে। তার ভাষায়, এটি স্পষ্টভাবে পোল্যান্ডকে লক্ষ্য করে করা হচ্ছে। আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সীমান্ত বন্ধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’