ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শাপলা-গণহ’ত্যা: শহীদ পরিবারের জন্য নিয়মিত ভাতা দাবি মামুনুল হকের
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন, ১৯৭১ ও ১৯২৪ সালের শহীদদের পরিবারদের মতো, শাপলা ফাঁড়ি হত্যাকাণ্ডের শহীদ পরিবারের জন্যও সরকারিভাবে নিয়মিত ভাতা প্রদান করা উচিত।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মুহাম্মদপুরের হলি উম্মাহ মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদের মাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
মাওলানা মামুনুল হক আরও বলেন, শাপলার শহীদদের অবিনাশী চেতনাকে প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতিকে স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে শাপলা স্মৃতি সংসদ ধারাবাহিক কার্যক্রম চালিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, অরক্ষিত দেশকে সুরক্ষিত করতে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারকে পাশে রাখা শাপলা স্মৃতি সংসদের প্রধান উদ্দেশ্য।
২০১৩ সালের শাপলা গণহত্যায় নিহতদের পরিবারকে নিয়মিত সহায়তা দেওয়ার জন্য শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম গঠন করা হয়েছে, যা শাপলা স্মৃতি সংসদের তত্ত্বাবধানে কাজ করছে। আজকের অনুষ্ঠানে কয়েকজন শহীদ পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। সংসদ জানায়, ধাপে ধাপে আরও পরিবারের জন্য এই সহায়তা কার্যক্রম সম্প্রসারিত হবে এবং নিয়মিতভাবে চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ ও মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শাপলা স্মৃতি সংসদ শুরু থেকেই আহত ও শহীদ পরিবারগুলোর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও শক্তিশালীভাবে চালু থাকবে ইনশাআল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল