ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
চার্লি কার্ক হত্যার নিন্দা জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই নিন্দা প্রকাশ করেন।
তারেক রহমান লিখেছেন, চার্লি কার্কের মৃত্যু শুধু যুক্তরাষ্ট্রে নয়, বরং বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। গণতান্ত্রিক সমাজে কাউকে রাজনৈতিক বিশ্বাসের কারণে সহিংসতার শিকার হওয়া উচিত নয়। তিনি বলেন, “একজন মানুষের ধর্মীয় বিশ্বাস, মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারও জীবন এমন ঘৃণ্য উপায়ে শেষ করা উচিত নয়।”
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেসবুক পোস্টে ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভুক্তভোগী পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই ধরনের সহিংসতা বিশ্বজুড়ে কখনো আর ঘটবে না।
এ ঘটনায় রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগের ঝড় বইছে। অনেক বিশ্লেষক মনে করছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক নীতির প্রতি এমন আক্রমণ সকলের জন্য একটি সতর্কবার্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা