ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
“বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে ডাকসু নির্বাচনে”
নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামপন্থীদের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তার দাবি, এ নির্বাচনের মধ্য দিয়ে বামপন্থী ও ভারতপন্থী শক্তির রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের পর সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখা।
ফয়জুল করীম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুদিন আমরা কোণঠাসা অবস্থায় ছিলাম। মুসলমানদের সঠিকভাবে চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটার সুযোগ ছিল না। কিন্তু এবারের নির্বাচনে বামদের পতন ঘটেছে, ইসলামপন্থীদের উত্থান হয়েছে।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা শুরু থেকেই পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। এই পদ্ধতিই সবচেয়ে নিরাপদ। এতে ফ্যাসিস্ট তৈরি হবে না, পেশিশক্তির ব্যবহার বা সেন্টার দখলের সুযোগও থাকবে না।”
তিনি আরও জানান, ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করছে। “আগামীতে ইসলামের পক্ষে একক ভোট বাক্স দেওয়ার চেষ্টা করব। তবে বর্তমান প্রশাসনের অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের সংস্কার না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাব্বির। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর। এ ছাড়া অতিথিদের পাশাপাশি তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার