ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
নেপালের কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান অরাজক পরিস্থিতি মোকাবেলায় আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কারফিউ জারি করেছে দেশটির সেনাবাহিনী।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, জনগণ ও সম্পত্তির সুরক্ষায় এই আদেশ জারি করা হয়েছে।
সরকার পতনের পর নেপালের রাজধানীতে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার পুলিশের কঠোর দমন-পীড়নে বহু মানুষ নিহত হন, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এর জেরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও সিংহ দরবারে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব স্থানে আগুন জ্বলতে থাকে, যার ফলে গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায়।
এদিকে, রাজধানী কাঠমান্ডুতে চলমান বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ব্যাংক লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় বনেশ্বর শাখার রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকের কর্মীরা জানান, তাদের ব্যাংকে ডাকাতি চলছে। এতে ধারণা করা হচ্ছে যে, সংগঠিত অপরাধী চক্র চলমান অরাজকতার সুযোগ নিচ্ছে। এক ব্যাংককর্মীর ভাষ্য অনুযায়ী, যারা লুটপাট চালাচ্ছিল তারা ‘জেন জি আন্দোলনের’ সঙ্গে সম্পৃক্ত নয়, বরং অন্য অরাজক গোষ্ঠী যারা বিক্ষোভকে আড়াল হিসেবে ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বিভিন্ন শপিংমল, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালাতে দেখা গেছে।
যদিও জেন জি সংগঠকরা বারবার সরকারি স্থাপনা আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন, তবুও কিছু বিক্ষোভকারী সরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। এই পরিস্থিতিতে নেপালি সেনাবাহিনী মঙ্গলবার রাত ১০টা থেকে মাঠে নামার ঘোষণা দেয় এবং জেন জি নেতৃত্বকে আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল