ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নেপালে রাজনৈতিক অনিশ্চয়তা: প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় যাদের নাম
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ ও দেশত্যাগের পর দেশজুড়ে দেখা দিয়েছে গভীর রাজনৈতিক অনিশ্চয়তা। রাজধানী কাঠমান্ডুর আকাশ যেন অস্থিরতায় ঢেকে গেছে। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনরত জেন-জির বিক্ষোভকারীরা প্রথমে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেন। তবে শাহ তাদের আহ্বান প্রত্যাখ্যান করায় এখন তারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে দেশের নেতৃত্ব দেখতে চান।
বুধবার (১০ সেপ্টেম্বর) প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে নতুন অন্তর্বর্তী সরকার প্রধান নির্বাচন নিয়ে আলোচনা করেন। বৈঠকে সুশীলা কার্কির নামই সবচেয়ে বেশি সমর্থন পায় বলে জানিয়েছেন আন্দোলনের এক প্রতিনিধি। তিনি বলেন, বালেন্দ্র শাহ যেহেতু সাড়া দেননি, আমরা অন্য নাম বিবেচনা করেছি। বেশিরভাগই সুশীলা কার্কির পক্ষে মত দিয়েছেন।
তবে সুশীলা কার্কির পাশাপাশি আরও কয়েকজনের নামও আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে রয়েছেন নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান কুলমান ঘিসিং, তরুণ নেতা সাগর ঢাকাল এবং ধারানের মেয়র হার্কা সামপাং। এমনকি জনপ্রিয় ইউটিউবার ‘র্যান্ডম নেপালি’র নামও কয়েকজন প্রস্তাব করেছেন। তিনি জানিয়েছেন, অন্যরা যদি দায়িত্ব নিতে রাজি না হন, তবেই আমি প্রস্তুত।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুশীলা কার্কির প্রধানমন্ত্রী হওয়ার পথ সহজ নয়। প্রস্তাব গ্রহণ করলে তাকে প্রথমে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে আলোচনা করতে হবে এবং পরে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের অনুমোদন নিতে হবে।
এদিকে কেপি শর্মা ওলির পদত্যাগের পর থেকেই দেশজুড়ে সহিংসতা চলছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করেছেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রীদের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। এসব হামলায় আগুনে পুড়ে সাবেক এক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি