ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সকালের যেসব বদ অভ্যাস হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়
লাইফস্টাইল ডেস্ক: হৃদ্রোগ বিশেষজ্ঞদের মতে, সকালের সময়টিই মানুষের হৃৎপিণ্ডের জন্য সবচেয়ে স্পর্শকাতর। বিশেষ করে ঘুম থেকে ওঠার পরপরই কিছু সাধারণ অভ্যাস হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই দিনের শুরুতে কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত, সে বিষয়ে সতর্ক করেছেন গবেষকরা।
আন্তর্জাতিক গবেষণা বলছে, সকাল ৭টা থেকে ১১টার মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। ঘুম ভাঙার পর শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়, রক্তচাপ হঠাৎ বাড়ে এবং প্লেটলেট আঠালো হয়ে ওঠে। এ অবস্থায় খালি পেটে চা-কফি পান, পানি না খাওয়া, ওষুধ বাদ দেয়া বা সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়ার মতো ভুল করলে ঝুঁকি আরও বাড়ে।
সকালে যেসব অভ্যাস বিপজ্জনক
খালি পেটে চা বা কফি পান
পানি না খাওয়া বা ওষুধ বাদ দেয়া
ঘুম থেকে উঠেই কাজ বা ইমেইলে ব্যস্ত হওয়া
শরীরকে সময় না দিয়ে তাড়াহুড়োয় লেগে যাওয়া
হৃদয় বান্ধব সকাল কেমন হওয়া উচিত
ক্যালিফোর্নিয়ার কার্ডিওলজিস্ট ডা. সঞ্জয় ভোজরাজের মতে, ছোট ছোট কিছু পরিবর্তন হার্টকে সুরক্ষিত রাখতে পারে। যেমন—
ঘুম থেকে ওঠার পর প্রথমেই পানি পান করা
নিয়মিত ওষুধ সময়মতো সেবন করা
প্রোটিনসমৃদ্ধ হালকা নাশতা খাওয়া
১০-১৫ মিনিট হালকা ব্যায়াম, হাঁটা বা যোগব্যায়াম করা
বিশেষজ্ঞরা মনে করেন, যদি দিনের শুরুটা সঠিকভাবে সাজানো যায়, তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ