ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বচ্ছতা এনেছে নতুন প্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রযুক্তির ব্যাপক ব্যবহারকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে অন্তর্বর্তী সরকার। শেষ ক্যাবিনেট বৈঠকে বিশেষ করে বডি-ওর্ন ক্যামেরা ও সিসিটিভির কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়টি আলোচিত হয়।
বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ভোটের সময় পুলিশ হেডকোয়ার্টারে বসে প্রায় দেড় ঘণ্টা বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শতাধিক ভোটকেন্দ্রের সঙ্গে সরাসরি কথা বলেন।
তিনি বলেন, রিয়েল-টাইম মনিটরিংয়ের সুযোগ তৈরি হওয়ায় ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হয়েছে। প্রধান উপদেষ্টা ভবিষ্যতের নির্বাচন ব্যবস্থায় বডি-ওর্ন ক্যামেরাকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন।
বৈঠকে আরও উল্লেখ করা হয়েছে, সিসিটিভি ভোট পরিচালনায় সহায়ক ভূমিকা রেখেছে। এই প্রযুক্তি ব্যবহার নির্বাচনকে আরও স্বচ্ছ, সুষ্ঠু এবং ত্রুটিমুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল