ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বড় পতনের সর্বোচ্চ দায় ৮ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (১০ সেপ্টেম্বর) বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক আজ ৬৫.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৩.১৪ পয়েন্টে। এই পতনের সর্বোচ্চ দায় ছিল ৮ কোম্পানির। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৮টি হলো- ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক, রবি আজিয়েটা, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, মবিল যমুনা, বেস্ট হোল্ডিংস এবং বিএটিবিসি। এই ৮ কোম্পানি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ১৯ পয়েন্ট মাইনাস করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সূচক মাইনাস করেছে ব্র্যাক ব্যাংক। ডিএসইর সূচক থেকে প্রায় ৪ পয়েন্টের বেশি মাইনাস করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭১ টাকা ৯০ পয়সা। আজ ব্যাংকটির শেয়ার দর ৭১ টাকা ১০ পয়সা থেকে ৭৩ টাকা ৩০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ৮০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে ওয়ালটন হাইটেক। আজ কোম্পানিটি ডিএসইর সূচক থেকে প্রায় ৪ পয়েন্ট। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ১০ পয়সা বা ১.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫৪ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪৫৩ টাকা থেকে ৪৬৮ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৫ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে রবি আজিয়েটা। ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট কমিয়েছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৪.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ১০ পয়সা থেকে ৩১ টাকা ৯০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৪২ কোটি ৪১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য ৫ কোম্পানির— লাফার্জহোলসিম প্রায় ৩ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ২ পয়েন্টের বেশি, মবিল যমুনা ১ পয়েন্টের বেশি, বেস্ট হোল্ডিংস ১ পয়েন্ট এবং বিএটিবিসি ১ পয়েন্ট কমিয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি