ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঘুম থেকে উঠে পেটে গ্যাস? স্বস্তি পেতে করুন এই চার কাজ
লাইফস্টাইল ডেস্ক: প্রতিদিনের শুরুটা অনেক সময়ই পেটের অস্বস্তি দিয়ে হয়। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে পেটে গ্যাস জমে থাকার অনুভূতি অনেকে টের পান। এতে শুধু শারীরিক অসুবিধাই হয় না, মন-মেজাজ খিটখিটে হয়ে যায়, আত্মবিশ্বাস কমে যায় এবং কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। এ সমস্যা থাকলে সকালের নাস্তা খাওয়াও ঝামেলার হয়ে দাঁড়ায়—খেলেও সঠিকভাবে হজম হতে চায় না। তবে জীবনযাপনের কিছু ছোট পরিবর্তন এনে এ সমস্যাকে সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ভেষজ চা পান করুনসকালে এক কাপ ভেষজ চা গ্যাসের সমস্যা কমাতে কার্যকর। পুদিনা, আদা, মৌরি, ক্যামোমাইল, ধনিয়া, হলুদসহ বিভিন্ন ভেষজের রয়েছে প্রাকৃতিক কার্মিনেটিভ বৈশিষ্ট্য, যা অন্ত্রের খিঁচুনি কমায় এবং জমে থাকা গ্যাস বের হতে সাহায্য করে। বিশেষত পুদিনাপাতা অন্ত্রের খিঁচুনি কমাতে পরিচিত, আর মৌরির বীজ আটকে থাকা বাতাস ভাঙতে সাহায্য করে।
কিছুক্ষণ হাঁটাহাঁটি করুনসকালে শরীরচর্চা বা সামান্য হাঁটাহাঁটি পরিপাকতন্ত্র সচল রাখতে সহায়তা করে। মাত্র ১০ মিনিটের হাঁটা গ্যাস কমাতে কার্যকর হতে পারে। এর সঙ্গে গভীর ও স্থির শ্বাস-প্রশ্বাস যোগ করলে ডায়াফ্রাম সক্রিয় হয় এবং অন্ত্রগুলো ভেতর থেকে যেন ম্যাসাজ পায়।
শরীর হাইড্রেট রাখুনশরীরে পানির ঘাটতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। বিশেষ করে হালকা গরম পানি পেটকে শান্ত রাখে। চাইলে লেবু মিশ্রিত পানি বা ভেষজ ইনফিউশন পান করতে পারেন, যা শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করতে ও মলত্যাগে সহায়তা করে।
ধীরে ধীরে খানসকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। তবে তাড়াহুড়া করে খেলে অনেক সময় অপ্রয়োজনীয় বাতাস পেটে ঢুকে গ্যাসের সমস্যা বাড়ায়। তাই ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আবার একসঙ্গে বেশি খেয়ে ফেললেও গ্যাসের প্রবণতা বেড়ে যায়। তাই পরিমিত খাবার খাওয়া উত্তম।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে