ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
শারজাহতে আফগানিস্তানকে উড়িয়ে ট্রফি জিতল পাকিস্তান
এশিয়া কাপ সামনে রেখে দুর্দান্ত প্রস্তুতির ইঙ্গিত দিল পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে আগা সালমানের দল।
রোববার শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান জয় পায় ৭৫ রানের ব্যবধানে। ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে তারা। জবাবে মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি জাদুর সামনে টিকতে না পেরে আফগানিস্তান গুটিয়ে যায় মাত্র ১৫.৫ ওভারে ৬৬ রানে।
পাকিস্তানের ইনিংসে ফখর জামান সর্বোচ্চ ২৭ রান করেন। নওয়াজ ব্যাট হাতে ২৫ এবং অধিনায়ক আগা সালমান যোগ করেন ২৪ রান। বাকিদের অবদান ছিল সামান্য।
তবে মূল পার্থক্য গড়ে দেন নওয়াজ বল হাতে। তার স্পিনে ব্যাটসম্যানরা একের পর এক উইকেট হারাতে থাকেন। পুরো দল থামে ৬৬ রানে। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৭ রান আসে রশিদ খানের ব্যাট থেকে।
এই জয়ে এশিয়া কাপ শুরুর আগে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে