ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
আল্লাহর গুণবাচক নামেই রয়েছে রহমতের ছায়া
নিজস্ব প্রতিবেদক : আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, “আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ (উপাসনার উপযুক্ত) নেই। তাঁরই আছে সুন্দর সুন্দর নাম।” (সূরা ত্বহা, আয়াত: ৮)। এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য, আর তাঁর গুণবাচক নামগুলোই তাঁর রহমতের দ্বার খুলে দেয়।
তাফসিরকারীরা বলেন, আল্লাহ তাআলা গোপন ও অতি গোপন সব বিষয়ে অবগত। তিনি একমাত্র ইলাহ, তাঁর কোনো শরিক নেই, এবং তাঁর অগণিত গুণবাচক নাম রয়েছে, যা দ্বারা মানুষ তাঁকে ডাকতে পারে। কোরআনের আরেক আয়াতে বলা হয়েছে, “আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাঁকে সেসব নামেই ডাকবে। যারা তাঁর নাম বিকৃত করে, তাদের বর্জন করবে।” (সূরা আরাফ, আয়াত: ১৮০)
জনশ্রুতি অনুযায়ী, আল্লাহর নামের সংখ্যা কয়েক হাজার হলেও ইসলামী পরিমণ্ডলে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য হচ্ছে, হাদিস শরিফে বর্ণিত ৯৯টি গুণবাচক নাম। এ সম্পর্কে হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহর ৯৯টি নাম আছে, যে তা গণনা (পাঠ বা মুখস্থ) করবে, সে জান্নাতে প্রবেশ করবে।” (সহিহ বুখারি, হাদিস: ২৭৩৬)
বিশ্বখ্যাত আলেমরা বলেন, মানুষ নিজের ইচ্ছেমতো আল্লাহর নাম তৈরি করতে পারে না। কেবল কোরআন ও হাদিসে যেসব গুণবাচক নাম এসেছে, সেগুলোর মাধ্যমেই আল্লাহকে ডাকা উচিত। কারণ, মানুষের পক্ষে এমন শব্দ চয়ন করা সম্ভব নয়, যা আল্লাহর সমস্ত গুণ-বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম।
আল্লাহর এসব নাম শুধু ডাকার মাধ্যম নয়, বরং বিপদে-আপদে তাঁর রহমতের আশ্রয় নেওয়ার পথ। প্রতিনিয়ত মানুষের জীবনে নানা দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা ও জটিলতা দেখা দেয়—তখন আল্লাহর নামেই মেলে সান্ত্বনা, আসে সমাধান। কোরআন ও হাদিসে বারবার আল্লাহর নাম নিয়ে দোয়া করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
তাই মুসলমানদের উচিত, সংকট কিংবা শান্তির সময়—সব অবস্থায় আল্লাহর গুণবাচক নাম মুখে রাখা, এবং তাঁর কাছে দোয়া ও সাহায্য চাওয়া।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা