ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জয়ের পঞ্চগড়-সারজিস আলম নিয়ে পোস্টে উত্তাপ
নিজস্ব প্রতিবেদক : ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়ার নাজিম জয়। অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে।
এবার তিনি পোস্ট করলেন পঞ্চগড় ও সারজিস আলমকে নিয়ে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘পঞ্চগড় দিনাজপুরের মানুষেরা একজন কাজ করে সাতজন খায়। দুষ্ট লোক কম। সফল হওয়ার রেটিং কম তবে যে সফল হয় সে সরাসরি সারজিস আলম হয়ে যায়। জয়ের এই পোস্টকে হাস্যরস হিসেবেই দেখছেন অনুরাগীরা। অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ভাই আমাদের ভোলা নিয়ে কিছু লেখেন।’ কারো মন্তব্য, ‘ঠিকই বলেছেন।
কেউ আবার প্রশ্ন করেছেন, ‘প্রশংসা করলেন না বদনাম?’ আবার কাউকে কাউকে এই পোস্টের বিরুদ্ধে বেশ কটাক্ষ করেই মন্তব্য করতে দেখা গেছে।
পর্দায় জয়কে সর্বশেষ দেখা গেছে তার নির্মিত সিরিজ ‘পাপ কাহিনি’-তে। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পায় সিরিজটি।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী