ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র অভ্যন্তরীণ বিভক্তি এড়াতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম এনএইচকে এ তথ্য নিশ্চিত করেছে।
গত জুলাইয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ইশিবার নেতৃত্বাধীন এলডিপি জোটের ঐতিহাসিক পরাজয় ঘটে। সেই পরাজয়ের ফলে পার্লামেন্টের উভয় কক্ষে তার দলের সংখ্যাগরিষ্ঠতা কমে যায়। উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরই তিনি পদত্যাগের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তবে তখন তা অস্বীকার করেছিলেন।
দলীয় চাপ ও পরিস্থিতির জটিলতায় অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন ইশিবা। তিনি দাবি করেছেন, তাঁর লক্ষ্য ছিল নিশ্চিত করা যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের কৃষিমন্ত্রী ও একজন সাবেক প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ইশিবার সঙ্গে বৈঠক করে তাকে পদত্যাগ করতে রাজি করান। ইশিবার নির্বাচনে পরাজয় ও পদত্যাগের ফলে তার জোটের নীতিগত লক্ষ্যগুলো বাস্তবায়ন করা আরও কঠিন হয়ে পড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ