ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ঢাবির নামে বেনামে পরিচালিত অনলাইন গ্রুপ নিষ্ক্রিয়ের দাবি ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে, ঢাবির নামে বেনামে পরিচালিত সক্রিয় সব অনলাইন গ্রুপ নিষ্ক্রিয় করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শনিবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ দাবি জানান।
তিনি অভিযোগ করেন, এসব গ্রুপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সংগঠনকে নিয়ে বারবার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। একটি গোষ্ঠী গ্রুপগুলোর মডারেটরদের সঙ্গে গোপনে বৈঠক করে সহনশীল ও গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা করছে। পাশাপাশি সাইবার আক্রমণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রচেষ্টা চালানো হচ্ছে।
শিপন আরও বলেন, “তফসিল ঘোষণার আগেও আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের সঙ্গে আলোচনায় জানিয়েছিলাম এসব গ্রুপে ব্যক্তি ও সংগঠনকে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, ভিন্ন মতকে নোংরাভাবে আক্রমণ করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি নির্বাচনের জন্য কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ