ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২০২৬ বিশ্বকাপ: খেলার সুযোগ নিশ্চিত করলো ১৭ দেশ
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে আর মাত্র এক বছর বাকি। ফুটবলের এই মহাপ্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলে বাছাইপর্ব শুরু হয়েছে।
ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব ইতোমধ্যেই মাঠে গড়াচ্ছে, যেখানে বেশিরভাগ ম্যাচ শেষ, আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। কনমেবল অঞ্চলের বাছাইপর্বেও মাত্র একটি করে ম্যাচ বাকি আছে। আফ্রিকা ও এশিয়া অঞ্চলের বাছাইপর্ব এখনও চলমান।
এর মধ্যে ইতিমধ্যেই কয়েকটি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। লাতিন আমেরিকা থেকে ব্রাজিল ও আর্জেন্টিনা সরাসরি খেলতে পারবে। এশিয়া অঞ্চলের আটটি দল সরাসরি খেলবে, যাদের মধ্যে ছয়টির নাম ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে।
আফ্রিকা মহাদেশ থেকে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার অংশগ্রহণও নিশ্চিত। সব মিলিয়ে প্রথমবারের মতো ৪৮ দল অংশগ্রহণের এই আসরে ইতোমধ্যেই ১৭ দেশের খেলার নিশ্চয়তা পাওয়া গেছে।
কনকাকাফ: স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। কনকাকাফ অঞ্চলের তৃতীয় রাউন্ডের বাছাইপর্ব শেষ হবে নভেম্বরে। সেখানে কোস্তারিকা, হন্ডুরার্স, জামাইকার মতো দল বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে।
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ১৫ বছর পর প্যারাগুয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে। প্লে অফ থেকে ভেনেজুয়েলা ও বলিভিয়ার একদল বিশ্বকাপে যাবে।
এশিয়া: সরাসরি অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান ও ইরান এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আরও দুটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। আন্তমহাদেশীয় প্লে অফ থেকে আসবে আরও এক দল।
ওশেনিয়া: নিউজিল্যান্ড।
আফ্রিকা: সবার আগে আফ্রিকা থেকে মরক্কো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্ব ও প্লে অফ পেরিয়ে আরও আটটি দল মূল পর্বের টিকিট পাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)