ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ডাকসু নির্বাচন: বাড়ছে বুথের সংখ্যা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বুথ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী এ তথ্য জানান।
তিনি বলেন, বুথ সংখ্যা ৮'শ কাছাকাছি করা হবে। নির্বাচন নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। খুব দ্রুত এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান অধ্যাপক গোলাম রব্বানী।
নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, এর আগে দুই ধাপে বুথের সংখ্যা ৫০০ থেকে ৭১০–এ বৃদ্ধি এবং ভোট গ্রহণের সময় পূর্বনির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়ানো হয়।
এদিকে আগামীকাল রোববার রাত এগারোটায় শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা সময়। নির্বাচন উপলক্ষে শুধু ভোটের দিন ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ভোটের আগের ও পরের দিন; অর্থাৎ ৮ সেপ্টেম্বর (সোমবার) ও ১০ সেপ্টেম্বর (বুধবার) যথারীতি নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলবে। আগে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছিল।
ডাকসু নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে জানিয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ছাড় দেবে না। এ বিষয়ে সব শিক্ষার্থী, প্রার্থী ও তাঁদের সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট