ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
চার কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের উল্লাস
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে গত এক মাসে চার কোম্পানির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটেছে। এতে এসব কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা তুলতে সক্ষম হয়েছেন। কোম্পানিগুলো হলো—ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন), ইনটেক অনলাইন, জিকিউ বলপেন এবং সোনালী পেপার লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা এসেছে আইএসএনের শেয়ারে। এক মাসের ব্যবধানে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৫৬.৫৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনটেক অনলাইন, যার শেয়ারদর বেড়েছে ১২২.০৬ শতাংশ। এ ছাড়া জিকিউ বলপেনের শেয়ার বেড়েছে ৮৩.৪৪ শতাংশ এবং সোনালী পেপারের শেয়ার বেড়েছে ৬৮.৯০ শতাংশ।
লেনদেনের তথ্য অনুযায়ী, সর্বশেষ বাজারমূল্যে আইএসএনের শেয়ার দাঁড়িয়েছে ১০৮ টাকা ৬০ পয়সায়। ইনটেক অনলাইনের শেয়ার লেনদেন হয়েছে ৪৫ টাকা ৩০ পয়সায়। জিকিউ বলপেনের প্রতিটি শেয়ারের দাম পৌঁছেছে ৪৪২ টাকা ১০ পয়সায় এবং সোনালী পেপারের শেয়ার ২৯৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে ছোট মূলধনী কিছু কোম্পানির শেয়ার অস্বাভাবিক হারে ওঠানামা করছে। মৌলভিত্তি দুর্বল হলেও এসব শেয়ারে জল্পনা–কল্পনার কারণে আকস্মিক দরবৃদ্ধি ঘটে। বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদি মুনাফার আশায় ঝুঁকি নিয়েই কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করেন।
তবে বাজারসংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, এই ধরনের অস্বাভাবিক মুনাফা দীর্ঘমেয়াদে টিকে থাকে না। একদিকে যেমন দ্রুত মুনাফার সুযোগ থাকে, অন্যদিকে হঠাৎ দরপতনে বড় ক্ষতির ঝুঁকিও থাকে। তাই বিনিয়োগকারীদের উচিত সঠিক বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া।
সাম্প্রতিক এই দরবৃদ্ধি শেয়ারবাজারে আবারও আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিনিয়োগকারী মনে করছেন, বাজারে তারল্য সংকট থাকলেও নির্দিষ্ট কিছু শেয়ারে এ ধরনের তীব্র উত্থান বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা স্বল্প সময়ে লাভ তোলার আশায় এ ধরনের শেয়ারের প্রতি ঝুঁকছেন।
ফলে এক মাসে চার কোম্পানির শেয়ার বাজারে বিনিয়োগকারীদের ‘উল্লাস’ তৈরি করলেও বাজারের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য এটি কতটা ইতিবাচক—সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ