ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঈদে মিলাদুন্নবীতে মুসলমানদের করণীয়
লাইফস্টাইল ডেস্ক: আজ পবিত্র ১২ রবিউল আউয়াল। দিনটি বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। প্রায় চৌদ্দশ বছর আগে এই দিনে মানবতার ত্রাণকর্তা, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। একই দিনে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। তাই এ দিনটি যেমন আনন্দের, তেমনি শোকেরও।
তৎকালীন আরব সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত। আল্লাহকে ভুলে গিয়ে মানুষ নিমগ্ন ছিল মূর্তিপূজা, হানাহানি ও অরাজকতায়। ইতিহাসে এ যুগকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। মানবজাতিকে এ অমানিশা থেকে মুক্তি দিয়ে সত্য ও ন্যায়ের আলো দেখানোর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন তাঁর সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ (সা.)-কে।
শৈশব থেকেই নবীজি (সা.) ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত ও আল্লাহভক্ত। প্রায়ই তিনি হেরা গুহায় একান্ত ধ্যানে নিমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে তিনি ধর্ণাঢ্য ব্যবসায়ী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর চল্লিশ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নব্যুয়ত প্রাপ্ত হয়ে মানবজাতির জন্য সত্য ও কল্যাণের বার্তা নিয়ে আসেন।
পবিত্র কোরআনে উল্লেখ আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না’। এ কারণেই ১২ রবিউল আউয়াল মুসলিম উম্মাহর কাছে বিশেষ মর্যাদা বহন করে। বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি পালন করে থাকেন।
এই দিনের তাৎপর্য উপলক্ষে মুসলমানদের কর্তব্য হলো—
আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় ও তাঁর ইবাদতে মনোনিবেশ করা।
রাসুলুল্লাহ (সা.)-এর জন্মে আনন্দ প্রকাশ করা।
নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা ও আনুগত্য পোষণ করা।
তাঁর জীবনাদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করা।
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী ও মহান কর্মমালা আলোচনা ও প্রচার করা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ