ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সোনালী লাইফের সাফল্য: ‘এ’ বিভাগে উন্নীত
নিজস্ব প্রতিবেদক: দেশের জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ‘ত’ বিভাগ থেকে ‘এ’ বিভাগে উন্নীত করেছে বীমা শিল্পের কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত গত ০১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উন্নয়ন প্রতিষ্ঠানটির শক্তিশালী ভিত্তি, ধারাবাহিক কর্মক্ষমতা, সুশাসন মানদণ্ড ও আর্থিক শৃঙ্খলার প্রতি নিয়ন্ত্রকের আস্থার প্রতিফলন।
এদিকে, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের আর্থিক বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছেন। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এ ডিভিডেন্ড কোম্পানির স্থিতিশীল আর্থিক অবস্থান ও শেয়ারহোল্ডারদের মুনাফা বৃদ্ধির প্রতি অঙ্গীকারকে আরও জোরালো করেছে।
পরিচালনা পর্ষদ এ অর্জনে সহযোগিতার জন্য শেয়ারহোল্ডার, কর্মচারী, নীতি নির্ধারক, নিয়ন্ত্রক এবং অন্যান্য অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি স্বচ্ছতা বজায় রাখা, সুশাসন চর্চা ও সারাদেশের গ্রাহকদের জন্য উদ্ভাবনী এবং মানসম্পন্ন বীমা সেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য