ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের তহবিল দিয়ে পোশাক শ্রমিকদের বেতন নিশ্চিত
বাণিজ্য ডেস্কঃপোশাক খাতের শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক জরুরি ভিত্তিতে ৮৮৬ কোটি টাকা ছাড় দিয়েছে। এ অর্থ এক্সিম ব্যাংক ও এসআইবিএল ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিজিএমইএর (BGMEA) অনুরোধের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান ও সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এই সময়োপযোগী উদ্যোগের জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি পাঁচটি সংকটাপন্ন ব্যাংকে তীব্র তারল্য সংকট দেখা দেওয়ায় রফতানিমূল্য প্রত্যাবাসন হলেও পোশাক কারখানাগুলো পর্যাপ্ত অর্থ পাচ্ছিল না। ফলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা তৈরি হয়েছিল এবং শিল্পের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
এ অবস্থায় ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সংগঠনের অন্যান্য পরিচালকরা। বৈঠকের ফলাফল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড়ের ঘোষণা দেয়, যা শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যবহার করা হবে।
বিজিএমইএ সভাপতি শ্রমিকদের বেতন-ভাতা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কারখানাগুলোকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে এক্সিম ব্যাংক ও এসআইবিএল ব্যাংক থেকে অর্থ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে