ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফারিয়ার ভ্রমণ ভাবনায় সাড়া দিলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া পারিবারিক সময় কাটাতে পঞ্চগড় ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরব আছেন এবং বিভিন্ন সামাজিক-মানবিক ইস্যুতে মতপ্রকাশ করে থাকেন।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শবনম ফারিয়া লেখেন, “পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে দুই-তিন দিন থাকার মতো কোনো রিসোর্ট, হোটেল কিংবা স্টে হোম সাজেস্ট করতে পারেন?”
তার এই পোস্টের পরপরই নেটিজেনরা পঞ্চগড় এবং আশপাশের রিসোর্ট ও থাকার জায়গার ব্যাপারে তথ্য দিয়ে মন্তব্য করতে থাকেন। সেই তালিকায় যুক্ত হন ৩৬ জুলাই ছাত্র আন্দোলনের পর গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমও।
তিনি মন্তব্যে লিখেছেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, তুলনামূলকভাবে ভালো। তা ছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।”
এনসিপি নেতার এমন সাড়ার পর অনেকেই মনে করছেন, এই ভ্রমণ কেবল একটি পারিবারিক সফর নয়, বরং সামাজিক যোগাযোগের একটি চমৎকার উদাহরণ হিসেবেও দেখা যেতে পারে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা