ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
যুদ্ধাপরাধ নথিভুক্ত করায়
ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সহায়তার অভিযোগে ফিলিস্তিনের তিনটি শীর্ষ মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে রামাল্লাহ-ভিত্তিক আল-হক, গাজা সিটির ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এসব সংস্থা ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে আইসিসির তদন্ত, গ্রেফতার, আটক ও বিচারের প্রক্রিয়ায় সরাসরি সহযোগিতা করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আইসিসির নামে সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও কঠোর অবস্থান নেবে। আমাদের সেনাবাহিনী, মিত্র এবং সার্বভৌম স্বার্থ রক্ষায় যারা এমন কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের শাস্তি পেতেই হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আল-হক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি নিপীড়নের জবাবদিহি দাবি করে আসছে এবং আন্তর্জাতিক পরিসরে নানা আইনি পদক্ষেপের নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে পিসিএইচআর ও আল-মিজান গাজায় ইসরাইলি যুদ্ধসংক্রান্ত দলিল-তথ্য সংগ্রহ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করে আসছে।
এর আগে ট্রাম্প প্রশাসনের সময়ও আইসিসিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল। তখন আদালত গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার