ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নেপালে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: নেপাল সরকার ফেসবুকসহ অনিবন্ধিত বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে। অপব্যবহার রোধে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ায় ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারের বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেশটির সরকার এই ঘোষণা দেয়।
নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্মগুলোতে ভুয়া আইডির মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়ানো হচ্ছে, সাইবার অপরাধ সংঘটিত হচ্ছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে। বর্তমানে নেপালের প্রায় তিন কোটি জনসংখ্যার ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী।
সরকার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য বুধবার পর্যন্ত সময়সীমা দিয়েছিল। এই নিবন্ধনের শর্ত হিসেবে স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা এবং কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম জমা দিতে বলা হয়েছিল।
কর্তৃপক্ষ পূর্বেই হুঁশিয়ারি দিয়েছিল যে, এই শর্তগুলো মানা না হলে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর সেবায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তবে ঠিক কোন কোন প্ল্যাটফর্মের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছে। কিন্তু ফেসবুকসহ কিছু প্ল্যাটফর্ম এখনও নিবন্ধন করেনি।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, "আমরা তাদের নিবন্ধনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে। যে কারণে তাদের সেবা নেপালে বন্ধ করে দেওয়া হয়েছে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত