ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে ড্রোন-পোস্টার নিষিদ্ধ, কঠোর হচ্ছে আচরণবিধি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী আচরণবিধিতে ব্যাপক পরিবর্তন আনছে। এবার প্রার্থীদের জন্য ড্রোন বা কোয়াডকপ্টারের মতো যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ভোটের প্রচারে পোস্টারের ব্যবহারও থাকছে না। নতুন বিধিমালা অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যার প্রতিটির আকার ১৬ ফুটের মধ্যে সীমিত থাকবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইসি সংশোধিত আচরণবিধি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সঙ্গে মিল রেখে এসব নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। নারী প্রার্থীদের সাইবার বুলিং প্রতিরোধ, বিদেশে সশরীরে প্রচারণা নিষিদ্ধকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার ঠেকাতেও শাস্তির বিধান রাখা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আচরণবিধির গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো এখন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার ভাষায়, “কোড অব কন্ডাক্টের অনেক বিষয় এখন আইনের ভেতরে চলে এসেছে।” আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, আর দলের ক্ষেত্রে দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে।
ইসির নির্দেশনায় রাজনৈতিক দলগুলোকে প্রচারে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও লিংকের বিস্তারিত রিটার্নিং অফিসারকে দিতে হবে। ভোটার স্লিপের প্রথাকে আইনি ভিত্তি দেওয়া হয়েছে; তবে স্লিপে প্রার্থীর নাম, ছবি বা প্রতীক ছাপানো যাবে না। প্রচারের সময় সর্বোচ্চ শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ ডেসিবেল।
প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে জোর দিয়ে পলিথিন বা রেকসিন নিষিদ্ধ করা হয়েছে। আলোকসজ্জার ব্যবহারও সীমিত করা হয়েছে, শুধু ডিজিটাল বিলবোর্ডে আলো ব্যবহার করা যাবে। প্রচারণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে তিন সপ্তাহ। গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধানও রাখা হয়েছে।
এছাড়া ইসির নতুন পরিকল্পনা অনুযায়ী, সংশ্লিষ্ট আসনের সব প্রার্থীকে এক প্ল্যাটফর্মে এনে একসঙ্গে তাদের ইশতেহার ঘোষণার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে ভোটারদের সামনে প্রার্থীদের বক্তব্য তুলে ধরা যাবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে