ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
এক্সিম ব্যাংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করল ব্যাংক এশিয়া
নিজস্ব প্রতিবেদক: ৩৯২ কোটি টাকা ঋণ খেলাপি মামলা থেকে অব্যাহতি পেল এক্সিম ব্যাংক লিমিটেড। ঋণ পরিশোধ করায় ব্যাংক এশিয়া পিএলসি তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মোজাহেদুর রহমানের কাছে ব্যাংক এশিয়া জানায়, এক্সিম ব্যাংকের সঙ্গে তাদের ঋণ সংক্রান্ত সব পাওনা মিটে গেছে। এরপর ব্যাংক এশিয়া মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। আদালতের কর্মকর্তা মো. ইমরুল এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৪ আগস্ট একই আদালত ঋণ খেলাপি মামলার কারণে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় সাময়িকভাবে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। আদালতের এই নির্দেশের পর গত ২৭ আগস্ট এক্সিম ব্যাংক ৩৯২.২১ কোটি টাকা ব্যাংক এশিয়াকে পরিশোধ করে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালে এক্সিম ব্যাংক তাদের তারল্য সংকট কাটাতে ব্যাংক এশিয়ার কাছ থেকে ৩৫০ কোটি টাকা ঋণ নিয়েছিল। সুদসহ মোট পাওনা বেড়ে ৩৯২ কোটি ২১ লাখ টাকায় দাঁড়ায়। নির্ধারিত সময়ে এক্সিম ব্যাংক এই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংক এশিয়া আদালতের দ্বারস্থ হয়।
সালাউদ্দিন/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য