ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিনিয়োগকারীদের হতাশ করলো জিএসপি ফাইন্যান্স
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদ সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে দেখা গেছে, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১১ টাকা ৭৯ পয়সা, যা আগের বছরের শেয়ার প্রতি ৯ টাকা ৭৩ পয়সার লোকসানের চেয়ে বেশি।
আলোচ্য বছর কোম্পানিটির প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৬ পয়সা, আগের বছরের মাইনাস ১ টাকা ৬৯ পয়সার তুলনায় সামান্য উন্নতি দেখিয়েছে।
একই সময়ে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ৪ টাকা ৬ পয়সা হিসেবে রেকর্ড করা হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর বেলা ১১:৩০ টায় অনুষ্ঠিত হবে। এ সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল