ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শেয়াবাজারের ১১ খাতে লেনদেনের ঢেউ
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২০.৯১ পয়েন্টে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন ৯৬ কোটি ৯৩ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকায়, যার নেতৃত্বে ছিল ১১ খাত। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন বৃদ্ধি পাওয়া ১১ খাত হলো- ওষুধ ও রসায়ন, প্রকৌশল, ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক, তথ্যপ্রযুক্তি, বিবিধ, বিদ্যুৎ ও জ্বালানি, সেবা ও আবাসন, আর্থিক, সিরামিক এবং মিউচ্যুয়াল ফান্ড।
আজ ডিএসইতে এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এদিন ডিএসইতে এখাতে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৪০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ২৭ কোটি ৬০ লাখ টাকা বেশি।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। আজ এই খাতে লেনদেন হয়েছে ১৪৬ কোটি ৭০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা বেশি।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক খাতে। খাতটিতে আজ লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৪৪ কোটি ২৭ লাখ টাকা বেশি।
অন্য খাতগুলোর মধ্যে- খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১০৬ কোটি ২০ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ৯৮ কোটি ৬০ লাখ টাকা, বিবিধ খাতে ৮৩ কোটি ৯০ লাখ টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭১ কোটি ১০ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ২৫ কোটি ৪২ লাখ টাকা, আর্থিক খাতে ২৪ কোটি ৮০ লাখ টাকা, সিরামিক খাতে ১৮ কোটি ৬৫ লাখ টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
আলোচ্য ১১ খাতে লেনদেনের ঢেউ সূচকের ঊর্ধ্বমুখী গতিকে আরও শক্তিশালী করেছে। এসব খাতের সক্রিয় লেনদেন বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে এবং বাজারে নতুন প্রাণ সঞ্চার করেছে। বিশেষ করে ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের চাহিদা বৃদ্ধির ফলে বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?