ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঘুমের আগে ৫ মিনিটের রুটিন, সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য অপরিহার্য
সরকার ফারাবী
সাব-এডিটর
ঢুলমুল ও ধুলাবালিতে দেহের পাশাপাশি ত্বকও দিনের বেলায় নানা ধরণের চাপের মধ্যে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের সময়ই ত্বক নতুন শক্তি লাভ করে এবং ক্ষতিগ্রস্ত কোষগুলো পুনরায় সচল হয়। তাই রাতের ঘুমের আগে সঠিক ত্বক পরিচর্যা করা অত্যন্ত জরুরি।
ত্বক স্বাস্থ্যকর রাখতে নিয়মিত ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং অপরিহার্য। তবে শুধু এসব যথেষ্ট নয়; সপ্তাহে ২–৩ দিন প্রাকৃতিক মাস্ক ব্যবহার করলে ত্বক আরও উজ্জ্বল ও আর্দ্র থাকে।
বিশেষজ্ঞদের মতে, কাঠবাদামের তেল ও অ্যালোভেরা মাস্ক বিশেষভাবে কার্যকর। কাঠবাদামের তেলে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ যা ত্বকের প্রদাহ কমায়। রোদে পুড়ে যাওয়া ত্বকেও স্বস্তি দেয়। ব্যবহার করতে হলে এক টেবিল চামচ কাঠবাদামের তেলের সঙ্গে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে হালকা ম্যাসাজের মাধ্যমে মুখে লাগিয়ে ঘুমানো যেতে পারে।
অন্যদিকে, অ্যালোভেরা ও ভিটামিন ই মাস্ক ত্বককে টানটান রাখে এবং বয়সজনিত দাগ কমাতে সাহায্য করে। এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে রাতের ঘুমের আগে ব্যবহার করলে সপ্তাহের মধ্যেই ত্বকের প্রাকৃতিক দীপ্তি ফিরে আসে।
পরামর্শ অনুযায়ী, প্রতিদিন রাতে মাত্র ৫ মিনিট এই ত্বক পরিচর্যার রুটিন মেনে চললেই দীর্ঘমেয়াদে ত্বক হবে স্বাস্থ্যবান ও প্রাণবন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে