ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মার্কিন পণ্যে শুল্ক শূন্যের প্রস্তাব দিয়েছিল ভারত: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সকল পণ্যের ওপর ধার্যকৃত শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের মতে, এই প্রস্তাব অনেক আগেই দেওয়া উচিত ছিল এবং এখন "দেরি হয়ে গেছে"।
আজ ১ সেপ্টেম্বর, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প এই দাবি করেন। তিনি লিখেছেন, "তারা (ভারত) সম্প্রতি যুক্তরাষ্ট্রের পণ্যে ধার্যকৃত শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে, কিন্তু এখন দেরি হয়ে গেছে। এই প্রস্তাব আরও অনেক বছর আগে দেওয়া উচিত ছিল।"
এ বিষয়ে বিস্তারিত জানতে রয়টার্স যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করলেও, দূতাবাসের কোনো কর্মকর্তা এই ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর ১৫ শতাংশ রপ্তানি শুল্ক ধার্য ছিল। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর, এপ্রিলে এই শুল্ক ২৫ শতাংশে উন্নীত করেন ট্রাম্প। এরপর চলতি আগস্টের প্রথম দিকে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার দায়ে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যা ভারতের ওপর ধার্যকৃত মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশে পৌঁছেছে।
গত ২৭ আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকর হয়েছে এবং এর প্রভাব ভারতের অর্থনীতিতে অনুভূত হচ্ছে। এমন এক সময়ে ট্রাম্প এই মন্তব্য করলেন যখন ভারত তার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বিকল্প বাজার খুঁজছে।
উল্লেখ্য, ভারতের অভ্যন্তরীণ বাজারে মার্কিন পণ্যের ওপর কোনো নির্দিষ্ট শুল্কমাত্রা নেই। নিত্যপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় মার্কিন পণ্যের ওপর শুল্কের হার কম হলেও, বিলাসবহুল মার্কিন পণ্যের ওপর ভারত উচ্চ হারে শুল্ক আরোপ করে থাকে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক