ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মার্জার ছাড়াই পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী এক্সিম ব্যাংক
মোবারক হোসেন: বাংলাদেশের ব্যাংক খাতে চলমান একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যেও নিজস্ব শক্তিতে টিকে থাকার আত্মবিশ্বাস প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন দাবি করেছেন, দুর্বল ব্যাংকের সঙ্গে একীভূত না করেও মাত্র দুই বছরের মধ্যে এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর একীভূতকরণ-সংক্রান্ত শুনানিতে অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, “এক্সিম ব্যাংককে যদি মাত্র দুই বছর সময় দেওয়া হয়, তাহলে আমরা নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারব। ইতিমধ্যে খেলাপি ঋণ কমানোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে উন্নতির ধারা শুরু হয়েছে।”
তিনি আরও জানান, ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের কাছেও ব্যাখ্যা করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অসুস্থ থাকায় এখনো চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়নি। এ বিষয়ে নতুন করে সময় নেওয়া হবে।
সূত্র জানায়, শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের একীভূতকরণ সংক্রান্ত চূড়ান্ত শুনানির অংশ হিসেবে গতকাল এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হয়। কিন্তু গভর্নর আহসান এইচ মনসুর অসুস্থ থাকায় ওই শুনানি অনুষ্ঠিত হয়নি।
এর আগে টানা পাঁচ দিন ধরে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বক্তব্য শোনেন গভর্নর। আলোচনার পর তিনি জানান, চূড়ান্ত শুনানি শেষ হলে একীভূত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর একীভূতকরণের প্রস্তাবিত তালিকায় রয়েছে পাঁচটি ব্যাংক। এগুলো হলো— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)।
তবে এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে—সব ব্যাংককেই কি একীভূত হতে হবে, নাকি কিছু প্রতিষ্ঠান নিজেদের শক্তি দিয়ে আলাদাভাবে টিকে থাকতে পারবে।
বাজার বিশ্লেষকরা বলছেন, এক্সিম ব্যাংক যদি প্রকৃতপক্ষে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও মুনাফার প্রবৃদ্ধি ধরে রাখতে পারে, তবে তারা একীভূত না হয়েও পুনরুদ্ধার করতে পারবে। তবে এটি নির্ভর করবে বাংলাদেশ ব্যাংকের নীতি ও ভবিষ্যৎ সিদ্ধান্তের ওপর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য