ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রিকশা বন্ধের দাবি তুলে চমক ভাইরাল
বিনোদন ডেস্কঃ রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি তার ফেসবুক পোস্টে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।"
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা সৃষ্টি করেছে। কেউ অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন করছেন, কেউ বা কটাক্ষ করছেন। সমর্থকরা মনে করছেন, ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল ট্রাফিক জ্যাম বাড়াচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে কিছু মন্তব্যকারীর মতে, সরকারের অব্যবস্থাপনা এবং পরিকল্পনার অভাবের কারণে এ সমস্যা দেখা দিচ্ছে।
রুকাইয়া চমক এর আগে নারীর অধিকার, সামাজিক ইস্যু এবং পারিবারিক বিষয় নিয়ে খোলামেলা মত প্রকাশ করে আলোচনার কেন্দ্রে এসেছেন। এবারও তার সরল ও স্পষ্ট বক্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)