ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
অর্ধবার্ষিকীতে মুনাফার প্রবৃদ্ধিতে ১১ ব্যাংক
সম্প্রতি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রথম ছয় মাস বা অর্ধবার্ষিকীর আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি ব্যাংক। প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মুনাফায় থাকা ২৫টি ব্যাংক জানুয়ারি থেকে জুন সময়ে সম্মিলিতভাবে ৪ হাজার ৬৯৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। এর মধ্যে ১১টির মুনাফা গত বছরের তুলনায় বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মুনাফা বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথইস্ট ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা বেড়েছে ব্র্যাক ব্যাংকের। আলোচ্য সময়ে ব্যাংকটির নিট মুনাফা গত বছরের তুলনায় ১৮৭ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০৯ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৪ পয়সা বেশি।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা বেড়েছে পূবালী ব্যাংকের। আলোচ্য সময়ে ব্যাংকটির মুনাফা আগের বছরের তুলনায় ১৪৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৪ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ টাকা ১২ পয়সা বেশি।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা বেড়েছে প্রাইম ব্যাংকের। আলোচ্য সময়ে ব্যাংকটির মুনাফা আগের বছরের তুলনায় ৯৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪১০ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ পয়সা বেশি।
অন্য ব্যাংকগুলোর মধ্যে-
ইস্টার্ন ব্যাংকের মুনাফা ৭০ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৫১ কোটি টাকায়। একই সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ২০ পয়সা, যা আগের বছরের তুলনায় ১৮ পয়সা বেশি।
সিটি ব্যাংকের মুনাফা ৫৮ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ কোটি টাকায়। একই সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের তুলনায় ৩৫ পয়সা বেশি।
যমুনা ব্যাংকের মুনাফা ৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ কোটি টাকায়। একই সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা আগের বছরের তুলনায় ৩ পয়সা বেশি।
ব্যাংক এশিয়ার মুনাফা ৪ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ কোটি টাকায়। একই সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ২৯ পয়সা, যা আগের বছরের তুলনায় ৩ পয়সা বেশি।
সাউথইস্ট ব্যাংকের মুনাফা ১২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ কোটি টাকায়। একই সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা, যা আগের বছরের তুলনায় ৯ পয়সা বেশি।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা ৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ কোটি টাকায়। একই সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৮ পয়সা, যা আগের বছরের তুলনায় ২ পয়সা বেশি।
এনসিসি ব্যাংকের মুনাফা ৪১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ কোটি টাকায়। একই সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪ পয়সা, যা আগের বছরের তুলনায় ৩৭ পয়সা বেশি।
স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফা ৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৮কোটি টাকায়। একই সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৪ পয়সা, যা আগের বছরের তুলনায় ৩ পয়সা বেশি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ