ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গণতন্ত্র ফেরাতে অবাধ নির্বাচনের বিকল্প নেই: ড. মাহাদী আমিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেছেন, গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো নির্বাচন।
শনিবার (৩০ আগস্ট) সকালে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে ‘২৪-এর গণঅভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মাহাদী আমিন আরও বলেন, “আমরা জনগণের কাছে ছুটে যাই, কারণ জনগণই ক্ষমতা দেয়। তারাই ঠিক করবে কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।” এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে আর আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসনের রাজনীতি হবে না এবং জাতীয় পার্টির যেকোনো অপচেষ্টা দমন করা হবে। আলোচনা শেষে জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা পালনকারী সাংবাদিকদের সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ ছাত্ররা যেভাবে লড়াই করেছে, গণমাধ্যম কর্মীরাও কোনো অংশে কম ছিলেন না। তারাও দেশের জন্য এবং মানুষের জন্য জীবন দিয়ে কাজ করেছেন। তিনি আরও বলেন, ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই একটি চক্র সেই ফ্যাসিস্টকে আবার পুনর্বাসন করার ষড়যন্ত্র করছে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ফ্যাসিবাদী চক্রের কালো হাত ভেঙে দিতে হবে, অন্যথায় শত শত শিক্ষার্থীর জীবন বৃথা হয়ে যাবে।
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি