ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এশিয়া কাপের সময় পরিবর্তন: বাংলাদেশের ম্যাচ শুরু যখন
আর কয়েকদিন পরেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টিরই সময় পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে, যা বাংলাদেশে রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে।
এই পরিবর্তনের মধ্যেও শুধুমাত্র ১৫ সেপ্টেম্বরের ম্যাচের সময় অপরিবর্তিত রয়েছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান মুখোমুখি হবে। ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইয়ে এবং বাকি আটটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে হলেও ফাইনাল হবে দুবাইয়ে।
এবারের এশিয়া কাপে মোট ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের চেয়ে ২টি বেশি। গ্রুপ 'এ' তে রয়েছে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। অন্যদিকে, গ্রুপ 'বি' তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর