ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বুয়েট শিক্ষার্থীকে দেখতে ঢামেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফ-কে দেখতে গেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তারা শাদিদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে যান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই খবর জানানো হয়। প্রতিনিধি দল যখন ঢামেক-এর জরুরি বিভাগে চিকিৎসাধীন শাদিদের সঙ্গে দেখা করেন, তখন তার বাবা, মা, বোন ও কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদের সামনে শাদিদের মা আবেগাপ্লুত হয়ে তার সন্তানসহ শিক্ষার্থীদের ওপর ভবিষ্যতে যেন কোনো ধরনের বলপ্রয়োগের ঘটনা না ঘটে, সেই নিশ্চয়তা চান। প্রতিনিধি দল এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পুলিশ প্রধানের পক্ষ থেকে এমন দুঃখ প্রকাশ করা হয়েছে।
প্রতিনিধি দলটি শাদিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। শাদিদের বাবা রংপুরের একটি কলেজের শিক্ষক এবং বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিনিধিরা পরিবারকে শাদিদের সব ধরনের চিকিৎসা সহায়তাসহ প্রয়োজনে উন্নত চিকিৎসার আশ্বাস দেন।
সে সময় কর্তব্যরত চিকিৎসক জানান, শাদিদের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল আছেন। তবে পরবর্তী পাঁচ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পার হওয়ার পর সেলাইয়ের অবস্থা বিবেচনা করে তাকে আইসিইউতে স্থানান্তর করা হবে কি না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা এবং প্রকৌশলীদের অসন্তোষ নিরসনে গঠিত কমিটির প্রধান এম ফাওজুল কবির খানের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা শাদিদের সহপাঠী এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের সংগঠকদের সঙ্গেও কথা বলেন। এ সময় সবাই মিলে পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শাদিদের সহপাঠীরা স্নাতক প্রকৌশলীদের দাবির একটি যৌক্তিক এবং শান্তিপূর্ণ নিষ্পত্তির ব্যাপারেও সবার দৃষ্টি আকর্ষণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি