ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
‘সে আমার’: পরীর রহস্যময় স্ট্যাটাসে নতুন গুঞ্জন
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকাই সিনেমার নায়িকা পরী মণি এবার একটি রহস্যময় ফেসবুক পোস্ট দিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন। তার এই পোস্ট ঘিরে ভক্তদের মাঝে নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।
শুক্রবার দুপুরে পরী মণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।”
পরীর এই ক্যাপশনের রহস্য ভেদ করতে না পেরে ভক্ত ও নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন। মুস্তাকীম মীম নামের এক ভক্ত জানতে চান, “হু ইজ হি?” উত্তরে পরীমণি মজা করে লেখেন, “আপনি।” আরেকজন জানতে চান, “আপনার কতজন ‘সে’ লাগে?” পরীমণি রসিকতা করে বলেন, “আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।”
যদিও পরীমণি সরাসরি কোনো উত্তর দেননি, তবে তার এই রসিকতাপূর্ণ মন্তব্যগুলো ভক্তরা বেশ উপভোগ করেছেন। এর আগেও পরী মণি তার সম্পর্ক নিয়ে এমন মজার ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে তিনি দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। এর আগে তার সহকর্মী গোলাম হোসেন এবং তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও, তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তার এই নতুন রহস্যময় পোস্ট আবারও ভক্তদের মনে নতুন প্রশ্ন তৈরি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার