ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
গুম প্রতিরোধে নতুন আইনের খসড়া অনুমোদন
বাংলাদেশে আর কোনোদিন যেন গুমের ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সরকার ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গুম প্রতিরোধে কার্যকর আইনি কাঠামো তৈরির বিষয়ে সরকার কাজ করছে।
এ সময় তিনি আরও জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। বর্তমানে এসব স্থলবন্দরে কার্যত কোনো কার্যক্রম নেই। বাকি আরও চারটি স্থলবন্দর নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে।
প্রেস সচিব বলেন, লালন সাঁই-এর তিরোধান দিবস (১৭ অক্টোবর) এখন থেকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রস্তাব বৈঠকে অনুমোদন পায়। আগে শুধু কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় ছিল।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)