ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ফুটবলে নতুন মাইলফলকে হামজা চৌধুরী
বাংলাদেশ ফুটবলে নতুন উন্মাদনা তৈরি করেছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ড বংশোদ্ভুত এই মিডফিল্ডার দেশের জার্সি গায়ে প্রথমবার খেলায় নামার পর থেকেই দর্শক ও সমর্থকদের মন জয় করতে শুরু করেন। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে তার দাপুটে পারফরম্যান্স আরও উজ্জ্বল হয়েছে।
সামাজিক মাধ্যমেও হামজার জনপ্রিয়তা অসাধারণ। ফেসবুকের পর এবার ইনস্টাগ্রামে দেশের প্রথম ফুটবলারের হিসেবে ১ মিলিয়ন বা ১০ লাখ অনুসারী অতিক্রম করেছেন। নিজেই ফেসবুক পেজে লিখেছেন, “ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।”
এর আগে বাংলাদেশের হয়ে খেলার এক মাসও না কাটতে ফেসবুকে তার অনুসারী ১ মিলিয়ন ছাড়িয়েছিল। লাল-সবুজের প্রতিনিধিত্ব করার টানে দেশে আসা হামজা মাঠে দর্শকদের ভালোবাসা অনুভব করেছেন যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই মাঠে নেমে দর্শকদের মন জয় করেন হামজা। এরপর ৪ জুন ভুটানের বিপক্ষে ঘরের মাঠে গোল করে আবারও সমর্থকদের উচ্ছ্বাস কুড়ান। সেই দিন বাংলাদেশ ২-০ গোলে জয়ী হয়।
পরবর্তীতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেশের ফুটবলে নতুন উন্মাদনা সৃষ্টি হয়। যদিও ২-১ গোলে হার হয়, তবু হামজা চৌধুরী ও অন্যান্য প্রবাসী হেভিওয়েট ফুটবলারদের উপস্থিতিতে গ্যালারিগুলো কানায় কানায় পূর্ণ ছিল। দেশের ফুটবলে নতুন জোয়ারের এই রেশ এখনও চোখে পড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ