ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নি'হত
সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান (৩৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে রিয়াদের মালাজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত।
পরিবারের সদস্যরা জানান, পেশায় ফুড ডেলিভারিম্যান কামরুল তার বাইকে করে খাবার পৌঁছে দেওয়ার সময় একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৌদি আরবে কামরুলের সঙ্গে থাকা প্রবাসী মানিক হোসেন জানান, "প্রতিদিনের মতোই কামরুল ভাই তার কাজ করছিলেন। হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রাকের নিচে চলে যান। তার একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।" বর্তমানে তার মরদেহ মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে।
কামরুলের মৃত্যুতে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার চাচা রাজু তপদার শোক প্রকাশ করে বলেন, "কামরুলের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। তার এমন মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন।"
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, "আমরা একজন প্রবাসী সৈনিক হারালাম। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত