ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এক কোম্পানির চাপেই বদলে গেল শেয়ারবাজার
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার বাজাররে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। দিনের শুরুতে যেভাবে লেনদেন আরম্ভ হয়েছিল, শেষটা সেভাবে হয়নি। লেনদেনের শুরু থেকে মধ্যাহ্ন সময় পর্যন্ত বাজার চিত্র দেখে মনে হয়েছিল ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হবে। কিন্তু দিনশেষে তার বিপরীত চিত্র দেখা গেছে।
দিনশেষে উত্থানের পরিবর্তে সূচকের সামান্য পতন ঘটেছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক ৫.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩.৩১ পয়েন্টে। সূচকের এই পতনের নেপথ্যে ছিল ইসলামী ব্যাংক। ডিএসইর বাজার পর্যালোচনায় এমন তথ্য জানা গেছে।
আজ ডিএসইর সূচক থেকে এই ব্যাংক প্রায় ৯ পয়েন্ট উধাও করে দিয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৩.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১ টাকা ৪০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৪৮ টাকা ৪০ পয়সায়। গত এক মাসের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর ৭ টাকা বা ১৪.৪৬ শতাংশ কমেছে।
আজ ব্যাংকটির শেয়ার দর ৪০ টাকা ৭০ পয়সা থেকে ৪২ টাকা ২০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির ৩ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, গতকালের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকটি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেয়নি। এই ঘোষণার প্রভাবেই শেয়ারের দাম খসে গেছে এবং ফলে শেয়ারবাজারের উত্থান-পতনের রঙ-ও ফ্যাকাশে হয়ে উঠেছে।
আলোচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৮ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ৯৫ পয়সা। একই বছরের শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি