ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ফিফার কড়াকড়ি, স্তব্ধ আর্জেন্টিনা
রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারি থেকে ওঠা বৈষম্যমূলক ও বিদ্বেষী স্লোগানের দায়ে কঠোর শাস্তি দিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে, আর্জেন্টিনার পরবর্তী হোম ম্যাচে এক গ্যালারি শুধুমাত্র শিশু ও বৈষম্যবিরোধী এনজিও সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, সেন্টেনারিও বাজা গ্যালারিতে থাকবে বিভিন্ন ক্লাবের শিশু সদস্য এবং সেই সব সংগঠন যারা সমাজে বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। অন্যদিকে, সেন্টেনারিও আলতা গ্যালারিতে থাকবে একটি বিশাল ব্যানার, যার মূল বার্তা— ‘ফুটবলে বৈষম্যের কোনো স্থান নেই।’
‘বর্ণবাদ, সমকামবিদ্বেষ, বিদেশি বিদ্বেষ বা যে কোনো ধরনের বৈষম্য—এই আধুনিক সমাজে এসবের কোনো জায়গা নেই। আমরা চাই এমন একটি ফুটবল সংস্কৃতি, যেখানে ভালোবাসা, সহানুভূতি ও পারস্পরিক সম্মানই হবে প্রধান শক্তি।’
উল্লেখ্য, এর আগেও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী স্লোগানের ঘটনায় তদন্তে নামে ফিফা, তবে তখন সীমিত শাস্তিতে পার পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ফের একই ঘটনা ঘটায় এবার ছাড় দেয়নি ফিফা।
সবশেষে, আগামী ৪ সেপ্টেম্বর মনুমেন্টালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে একদিকে স্কালোনির দল ইতোমধ্যেই নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট, অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বুঁদ ভেনেজুয়েলা—প্রথমবারের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার লড়াইয়ে তারা দারুণ ফর্মে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট