ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সরকারের উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে শুভাঢ্যা খাল
দক্ষিণ কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ জলপথ শুভাঢ্যা খালকে পুনরুজ্জীবিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার ঝাউবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় খালটির পুনঃখনন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে পুনরায় প্রবাহমান করে জাতীয় স্বার্থে সমৃদ্ধ করতে চাই।” তিনি আরও জানান, খালটির অবৈধ দখল উচ্ছেদ, পাড় ঢালাই, ওয়াকওয়ে নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে, যাতে কেউ খাল দখল করতে না পারে।
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “শুভাঢ্যা খাল এলাকার ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ। এর পুনঃখনন ও পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও দূষণ কমানো সম্ভব।”
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের বাস্তবায়নে প্রায় ৩১৭ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্পটির কাজ সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. এজাজ, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি