ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
চার আসন পুনর্বহালের দাবি মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আয়োজিত সংসদীয় আসনের সীমানা নির্ধারণী শুনানিতে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় আগের মতো চারটি করে আসন পুনর্বহাল করার জোর দাবি জানিয়েছেন জেলা দুটির প্রতিনিধিরা। তাদের মতে, আসন সংখ্যা কমানোর ফলে সংসদে জনগণের প্রতিনিধিত্ব কমেছে এবং উন্নয়ন বরাদ্দও হ্রাস পেয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে অনুষ্ঠিত ঢাকা অঞ্চলের আসনগুলোর সীমানা নির্ধারণ বিষয়ক শুনানিতে অংশ নিয়ে তারা এই দাবি তুলে ধরেন।
মানিকগঞ্জের পক্ষে ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, "২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জে ৪টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে একটি আসন কমিয়ে তিনটি করা হয়, যার ফলে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমে গেছে এবং জেলার জন্য বরাদ্দও কমে গেছে। আমরা চারটি আসনের যৌক্তিকতা কমিশনের সামনে তুলে ধরেছি।"
একই দাবি জানিয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, "আমি এখানে মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এসেছি। ২০০১ সালের মতো মানিকগঞ্জে চারটি আসন ফিরিয়ে দেওয়া এখন জেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।"
অন্যদিকে, মুন্সিগঞ্জের প্রতিনিধি ও নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়ক রনি মল্লিক বলেন, "মুন্সিগঞ্জে বর্তমানে তিনটি আসন রয়েছে। আমরা এই আসন সংখ্যা বাড়িয়ে ২০০১ সালের মতো চারটি করার দাবি জানিয়েছি। এর পাশাপাশি আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেছি।"
উল্লেখ্য, আজ দিনব্যাপী ঢাকা অঞ্চলের বিভিন্ন আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি