ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দেশে উদ্বেগজনকভাবে বেড়েছে অতি দারিদ্র্যের হার
গত তিন বছরে দেশে দারিদ্র্যের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক নতুন গবেষণায় দেখা গেছে, বর্তমানে দেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে, যা ২০২২ সালে ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ, তিন বছরের ব্যবধানে দারিদ্র্য বেড়েছে ৯ শতাংশেরও বেশি।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে ‘ইকনোমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেবেল ইন মিড ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
গবেষণায় আরও উঠে এসেছে যে, অতি দারিদ্র্যের হারও উদ্বেগজনকভাবে বেড়েছে। তিন বছর আগের ৫ দশমিক ৬ শতাংশ থেকে এটি বেড়ে বর্তমানে ৯ দশমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।
বিশেষ করে শহরের পরিবারগুলোর ওপর আর্থিক চাপ তীব্রতর হয়েছে। গবেষণায় দেখা যায়, শহরের একটি পরিবারের মাসিক গড় আয় ২০২২ সালের ৪৫ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ৪০ হাজার ৫৭৮ টাকায় নেমে এসেছে। বিপরীতে, তাদের মাসিক খরচ দাঁড়িয়েছে ৪৪ হাজার ৯৬১ টাকা, যা আয়ের চেয়েও বেশি।
অন্যদিকে, গ্রামীণ পরিবারগুলোর গড় আয় কিছুটা বেড়েছে। ২০২২ সালে গ্রামের একটি পরিবারের মাসিক গড় আয় ছিল ২৬ হাজার ১৬৩ টাকা, যা বর্তমানে বেড়ে ২৯ হাজার ২০৫ টাকা হয়েছে। তাদের মাসিক খরচ ২৭ হাজার ১৬২ টাকা, যা আয়ের চেয়ে কম।
চলতি বছরের মে মাসে দেশব্যাপী ৮ হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ জন সদস্যের ওপর জরিপ চালিয়ে এই গবেষণাটি পরিচালনা করে পিপিআরসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)