ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
ন্যায়বিচার সহজলভ্য করতে এডিআর অপরিহার্য: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ন্যায়বিচারকে জনগণের জন্য সহজলভ্য ও জনকেন্দ্রিক করতে বিচারব্যবস্থার মূল কেন্দ্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) থাকা জরুরি বলে মন্তব্য করেছেন।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল কনফারেন্স অন এডিআর রোল অব ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটিজ (ডিএলএসিএস) ইন ইমপ্লিমেন্টিং নিউ লেজিসলেশন্স সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ন্যায়বিচারকে জনকেন্দ্রিক করতে হলে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তিকে বিচারব্যবস্থার কেন্দ্রে রাখতে হবে। ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক রূপান্তর বিচারব্যবস্থার ওপরও গভীর প্রভাব ফেলেছে। এর পর থেকেই আইনগত সহায়তা খাতে সংস্কার আনা হয়েছে।
সৈয়দ রেফাত আহমেদ বলেন, কেবল অর্থনৈতিক সামর্থ্য নয়, বাস্তব অক্ষমতার কারণেও যেন কেউ আইনজীবী ছাড়া আদালতে হাজির না হন এটি নিশ্চিত করতে প্রচলিত ‘অর্থনৈতিক সামর্থ্য পরীক্ষা’র পাশাপাশি নতুন করে সক্ষমতা পরীক্ষা চালু করা হয়েছে। ইতোমধ্যে জেলা লিগ্যাল এইড কমিটিকে আরও শক্তিশালী করা, এডিআর সম্প্রসারণ, ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা চালু এবং বিচারক ও আইনজীবীদের জন্য মধ্যস্থতা প্রশিক্ষণ শুরুর পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি বলেন, ছাত্র আন্দোলন আমাদের শিখিয়েছে বৈধতার ভিত্তি হলো আস্থা। বিচার বিভাগ আস্থা অর্জন করতে পারবে তখনই, যখন এটি আরও স্বাধীন, দক্ষ ও মানবিক হয়ে উঠবে। স্বাধীনতা মানে প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন, দক্ষতা মানে মামলা জট নিরসনে আধুনিক প্রক্রিয়ার ব্যবহার, আর মানবিকতা মানে রূপান্তরমূলক আইনগত সহায়তা প্রদান।
তিনি বলেন, এই সম্মেলন হবে একটি নতুন যাত্রার সূচনা যেখানে এডিআর ও আইনগত সহায়তা বিচারব্যবস্থার মূল কেন্দ্রে থাকবে এবং সংবিধানের অঙ্গীকার সব নাগরিক আইনের সমান সুরক্ষা পাবেন তা বাস্তবে রূপ নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য