ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কারাগার থেকে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি
হত্যা মামলায় কারাবন্দী সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার (২৫ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, "আজ (সোমবার) বেলা পৌনে ১২টার দিকে শারীরিক অসুস্থতার কারণে তাকে (খায়রুল হক) কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।"
উল্লেখ্য, জুলাই গণআন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তখন থেকেই তিনি কেরানীগঞ্জ কারাগারে বন্দী ছিলেন। সাবেক এই প্রধান বিচারপতি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি