ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গা সংকটের ৮ বছর: ১১ দেশের সংহতি ও প্রতিশ্রুতি
রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছরপূর্তিতে বাংলাদেশের প্রতি সংহতি ও সমর্থনের বার্তা দিয়েছে পশ্চিমা বিশ্বের ১১টি দেশ। আজ সোমবার ঢাকায় ফ্রান্স দূতাবাসের মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে।
বিবৃতিতে রোহিঙ্গাদের দুর্দশা, তাদের সহনশীলতা, এবং বাংলাদেশের উদার মানবিক সহায়তা প্রদানের প্রশংসা করা হয়। একই সঙ্গে জানানো হয়, রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের অনুপযুক্ত পরিবেশের কারণে এখনই প্রত্যাবাসনের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ সম্ভব নয়।
১১ দেশ জানায়, মিয়ানমারের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে, দোষীদের জবাবদিহির আওতায় আনার আন্তর্জাতিক উদ্যোগে সমর্থন অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা, নিরাপদ জীবনযাপন এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের পক্ষে তারা জোরালো অবস্থান নেয়।
শেষত, বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে অটলভাবে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি