ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শিশুদের ফর্মুলা দুধের দিকে ঠেলে দেবেন না: স্বাস্থ্য উপদেষ্টা
শিশুর জন্মের পর মায়ের বুকে দুধ কম আসার অজুহাতে তড়িঘড়ি করে ফর্মুলা দুধ খাওয়ানোর পরামর্শ না দিতে চিকিৎসকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, "আপনারা যেমন মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, আমিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এটা আমাদের প্রাপ্য অধিকার ছিল। তাই এখন যে শিশুরা জন্মাচ্ছে, আল্লাহর ওয়াস্তে তাদের ফর্মুলা দুধের দিকে ঠেলে দেবেন না।"
সোমবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
উপদেষ্টা নূরজাহান বেগম মাতৃদুগ্ধ পানের প্রস্তুতি গর্ভকালীন সময় থেকেই শুরু করার ওপর জোর দেন। তিনি বলেন, "গর্ভাবস্থার ছয় মাস পর থেকেই একজন মা কীভাবে পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করবেন এবং তার শরীরে দুধ উৎপাদন বাড়াবেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।"
দেশে শালদুধ নিয়ে কুসংস্কার কমলেও মায়ের দুধ খাওয়ানোর হার কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, সরকারি হিসাবে বর্তমানে মাত্র ৫৫ শতাংশ শিশু মায়ের দুধ পাচ্ছে, যা আগের চেয়ে কম।
কর্মজীবী মায়েদের প্রতিবন্ধকতার কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "আমাদের দেশের অনেক মা মাঠে-ঘাটে, অফিসে বা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করেন। তাদের সচেতন করার পাশাপাশি পর্যাপ্ত খাবার নিশ্চিত করতে হবে।"
তিনি দারিদ্র্যের সঙ্গে মাতৃদুগ্ধের সম্পর্ক তুলে ধরে বলেন, "দেশের ২০ শতাংশ দরিদ্র মানুষ যদি পর্যাপ্ত খাবার না পায়, তাহলে তাদের সন্তানকেও তারা পর্যাপ্ত দুধ খাওয়াতে পারবেন না। এজন্য দারিদ্র্য বিমোচন জরুরি।" একইসাথে বাড়িতে কর্মরত নারীদের শিশুসন্তানদের কর্মক্ষেত্রে আনার সুযোগ দেওয়ার বিষয়টি নতুন করে ভাবার আহ্বান জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি