ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কড়া হুঁশিয়ারির পর ৫৬ কোটি টাকার সাদা পাথর উদ্ধার
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কড়া হুঁশিয়ারির পর কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া প্রায় ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে প্রশাসন।উদ্ধারকৃত এসব পাথরের বাজারমূল্য আনুমানিক ৫৬ কোটি ২৫ লাখ টাকা।
শনিবার (২৩ আগস্ট) থেকে সোমবার (২৫ আগস্ট) দুপুর পর্যন্ত চালানো অভিযানে এই বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত পাথরের মধ্যে প্রায় ৫ লাখ ৫০ হাজার ঘনফুট এরই মধ্যে পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে আগের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া জানান, জেলা প্রশাসনের নির্দেশনার পর দুদিনের অভিযানে ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি পাথরগুলোও পর্যায়ক্রমে নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপনের কাজ চলছে। তিনি আরও বলেন, পাথর প্রতিস্থাপনের পাশাপাশি এই লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে দুর্বৃত্তরা পাথর লুট করে নিয়ে যায়। এরপরই জেলা প্রশাসন পাথর উদ্ধারে কঠোর অবস্থান নেয় এবং লুটেরাদের পাথর ফিরিয়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়। এই আহ্বানে সাড়া দিয়ে অনেক ব্যবসায়ী ও লুটকারীরা স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিতে শুরু করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি